রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা জোরদারে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বার্তায় জানানো হয়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টার দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন।

এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরে যাবেন না।