ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চেয়ে ডিসিদের চিঠি দিলো ইসি

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চেয়ে ডিসিদের চিঠি দিলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়ে সকল জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে তথ্যটি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সূত্রোক্ত পত্রদ্বয়ের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য আগামী ৯ ফেব্রুয়ারি ১১ টার মধ্যে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবা/এসআর/২৫

নির্বাহী ম্যাজিস্ট্রেট,আসনভিত্তিক,চিঠি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত