
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।