কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বার্তায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
