ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করেছে কমিশন। যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারকি করবে ইসি।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বদ্ধ পরিকর।

নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় আগামীকালের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের রিপোর্টের মাধ্যমে ভোটের আসল বিষয়গুলো উঠে আসবে।

নির্বাচন,সিইসি,এ এম এম নাসির উদ্দিন,সুষ্ঠু,গ্রহণযোগ্য,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত