ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’র পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’র পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

আসন্ন গণভোটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি জানিয়েছেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যাঁ' এর পক্ষে। একইসাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।’’

পোস্টের শেষাংশে তিনি আরও বলেন, ‘‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়—হোক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’’

গণভোট,শায়খ আহমাদুল্লাহ,সংস্কার,ফেসবুক পোস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত