ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ | অনলাইন সংস্করণ

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে ভোট প্রদানের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করতে থাকব।’
ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’
