
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে আশ্বস্ত।