ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
