অনলাইন সংস্করণ
১৫:২৩, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যেই দেশের বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোটের কার্যকলাপ দেখা গেছে ৫৯টি জায়গায়, এছাড়াও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে।