দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো প্রমাণিত হলে ভোট বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ব্যবস্থা নিবে।