ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

সারাদিন নানা অভিযোগ ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময় শেষ হয়। তবে যেসব কেন্দ্রে নির্ধারিত সময় পর্যন্ত ভোটারদের লাইন রয়েছে বা ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

বাংলাদেশে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হলো। পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট শুরুর প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে।

ভোটগ্রহণ শেষে এখন গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে।