বিএনপিকে অভিনন্দন জানাল চীন: নতুন অধ্যায়ের প্রত্যাশা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ | অনলাইন সংস্করণ

চীন সুষ্ঠু ও সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নেতৃত্ব গ্রহণের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বার্তায় এই অভিনন্দন জানায়।
বার্তায় বলা হয়, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছে।
