১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সেরা: প্রেস সচিব

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফাইল ছবি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে।

প্রেস সচিব বলেন, ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন। ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন বলেও জানান তিনি।

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় ধর্ষণের অভিযোগকে তদন্ত করতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়াও নির্বাচন সহিংসতায় একজন নিহত হয়েছে।