ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নতুন সরকার শপথ নেয়া পর্যন্ত উপদেষ্টারা দায়িত্ব পালন করবে: রিজওয়ানা

নতুন সরকার শপথ নেয়া পর্যন্ত উপদেষ্টারা দায়িত্ব পালন করবে: রিজওয়ানা

নতুন সরকার শপথ নেয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেয়া হয়েছে বলে জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।

নতুন মন্ত্রী যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলে সেটা করতে প্রস্তুত আছি। দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে দেশের হাল ধরতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।

নতুন সরকার,অন্তর্বর্তীকালীন সরকার,উপদেষ্টা,রিজওয়ানা হাসান,শপথ অনুষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত