আমি পদত্যাগ করিনি : আইজিপি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। পদত্যাগ না করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আইজিপি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আইজিপি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’
এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, তিনি এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় বাহারুল আলমকে।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
আবা/এসআর/২৫
