ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
ড. নাসিমুল গনি। ফাইল ছবি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।

মন্ত্রিপরিষদ সচিব,ড. নাসিমুল গনি,নিয়োগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,জনপ্রশাসন মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত