
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) উপ-পরিচালকসহ বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের ২০ জনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
জারি করা আদেশ থেকে জানা যায়, উপ-পরিচালক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ের ২১ কর্মকর্তার মধ্যে চার জনকে এবং অন্যান্য পদের ৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে।
বদলি করা উপ-পরিচালকদের মধ্যে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে, স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীর ওপর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আবা/এসআর/২৫