
বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মোহাম্মদ মুইজ্জু। তাকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে এসছেন।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয় এবং একাধিক ছবি প্রকাশ করা হয়।