জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি সদরদপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
