ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

জহির উদ্দিন স্বপন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দলটির মিডিয়া সেলের প্রধানের দায়িত্বেও ছিলেন। এর আগেও তিনি বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনপি,সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,জহির উদ্দিন স্বপন,বরিশাল-১ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত