খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খুলনার টুটপাড়ায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে, একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।

 

আবা/এসআর/২৫