জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, সে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
