সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ দেবেন তিনি।
এক বার্তায় এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
দেশের সব সম্প্রচারমাধ্যমকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–এর সৌজন্যে ভাষণটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই দিন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হয়।
