অনলাইন সংস্করণ
১৪:৫৩, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শেরেবাংলা নগর জিয়া উদ্যানে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেখানে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।