ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি মাছউদ

শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি মাছউদ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।’

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনও যত দ্রুত সময়ে সম্ভব অনুষ্ঠিত হবে। তবে রমজান মাসের মধ্যে হবে না। ঈদের পরে এটি হবে ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।’

এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচন বাতিল করে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ,নারী আসন,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত