ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান।
এর আগে গকাল বুধবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
