প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি পৃথকভাবে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিন বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।

এদিকে দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।