দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশে আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে মৃদু ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
