প্রথমবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর ও প্রতিমন্ত্রী শামা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
