টানা দুদিন বৃষ্টির আভাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একইসঙ্গে, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আবা/এসআর/২৫
