একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৫ | অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর দলীয় নেতাদের নিয়ে শহদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শহিদ বেদিতে ফুল দেন।
