চকরিয়ায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। বাবা-ছেলে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তারা মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। 

 

আবা/এসআর/২৫