মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে কাভার্ডভ্যানটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। মুমূর্ষু অবস্থায় অটোরিকশার চালক আলী নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত অটোরিকশার চালকের বাড়ি শহরতলির কালেঙ্গা গ্রামে। অপর নিহত ২ জনের বাড়ি দরগাহ মহল্লায়।

 

আবা/এসআর/২৫