প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীরকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন।

এদিন কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি ডাক টিকিট উন্মোচন করেন।