ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকটিকিট স্মারক উন্মোচন করেন। ছবি: পিএমও ফেসবুক পেজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।

দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছায়। কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীরকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এদিন তিনি কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

স্মারক ডাকটিকিট,উন্মোচন,প্রধানমন্ত্রী,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত