মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রত্যুষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দিবসটির তাৎপর্য পালন করা হয়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএমইউ’র মাননীয় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ দিবসের কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, বিএমইউ ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা. মো. আকবর হোসেনসহ সংশ্লিষ্টরা।