বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ–সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময়ে ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।