
শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেখানে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ফলে শেরপুর-৩ ও বগুড়া-৬—উভয় আসনেই ১৪ এপ্রিলের আগে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।