
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।