৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলো সরকার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তিন সচিবকে তাদের দফতর থেকে সরিয়ে দেওয়ার পর এবার চুক্তিভিত্তিক দায়িত্ব পাওয়া ৯ সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চুক্তি বাতিলের কথা জানানো হয়েছে।
চুক্তি বাতিল হওয়া সচিবেরা হলেন– পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন, কাইয়ুম আরা বেগম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আবা/এসআর/২৫
