অনলাইন সংস্করণ
১৪:০৯, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তারা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে ছয় প্রশাসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।