অনলাইন সংস্করণ
১৭:০৬, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন পদে বদলি করেছে।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, সহকারী পরিদর্শকসহ মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৩ কর্মকর্তা এক আদেশে এবং ১৪ জন কর্মকর্তা-কর্মচারী অন্য আদেশে বদলি হয়েছেন। নতুন পদায়ন অনুযায়ী কর্মকর্তাদের ঢাকাসহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।