বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। মোস্তাকুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
এদিকে, পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে শুনছি, তবে কিছুই জানি না।’
পদত্যাগ করেছেন নাকি তাকে অপসারণ করা হয়েছে— এমন প্রশ্নের উত্তরে ড. মনসুর সংক্ষেপে বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
