রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবদল কর্মী মুজিব স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।
ওসি আরো বলেন, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আবা/এসআর/২৫
