ফের ভূমিকম্পে কাঁপলো দেশ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১ | অনলাইন সংস্করণ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলা। এর উৎপত্তিস্থল ছিলো মিয়ানমারের সাগাইং অঞ্চলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনূভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।
ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
আবা/এসআর/২৫
