পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশে সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
