ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজি সরওয়ার

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজি সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নতুন কেউ যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার দায়িত্ব পালন করবেন। বিষয়টি বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত মো. সরওয়ারকেই দায়িত্ব দেওয়া হলো।

এর আগে, ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি।

অতিরিক্ত আইজি সরওয়ার,ডিএমপি কমিশনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত