অনলাইন সংস্করণ
১১:৩২, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ছুটির দিনেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার–এর সূচক অনুযায়ী সকাল ৯টার দিকে এই চিত্র দেখা গেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার দূষণ স্কোর ২৯৮, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই সময়ে লাহোরের দূষণ স্কোর ছিল ২১১, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৬, যা বায়ুকে অস্বাস্থ্যকর অবস্থায় নির্দেশ করে।
বায়ুমানের সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর থাকলে বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলা হয় এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ অবস্থার ইঙ্গিত দেয়।