ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান এবং মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী,তারেক রহমান,কর্মকর্তা-কর্মচারী,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত